গুলশানে ব্যাংক এশিয়ার শাখা উদ্বোধন

ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণের লক্ষ্যে রবিবার থেকে রাজধানী ঢাকার গুলশান-২-এ ব্যাংক এশিয়ার ১১৫তম শাখা কার্যক্রম শুরু করেছে। 
 
ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আ. রউফ চৌধুরী গুলশান-২ শাখা প্রাঙ্গণে এ নতুন শাখার উদ্বোধন করেন। ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান এম সাঈদুজ্জামান, ভাইস চেয়ারম্যান এ এম নুরুল ইসলাম, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী এবং প্রাক্তন প্রেসিডেন্ট ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আনিসুল হক অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 
 
ব্যাংক এশিয়া ১৯৯৯ সালে যাত্রা শুরু করে।