বাকৃবিতে ছাত্রীদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক বেগম রোকেয়া হলের প্রভোস্টের সঙ্গে এক কন্ট্রাক্টর অশোভন আচরণ করায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন ওই হলের ছাত্রীরা। শনিবার বিক্ষোভে দুর্ব্যবহারের জন্য ক্ষমা, ছাত্রীদের নিরাপত্তা জোরদার ও বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানান ছাত্রীরা।

এ সময় অবরোধকারী ছাত্রীরা জানান, হলের কাজ পাওয়া কন্ট্রাক্টর সেলিম অনুমতি না নিয়ে নতুন বেগম রোকেয়া হলে প্রবেশ করে। সে কাজ নিয়ে হল প্রভোস্টের সঙ্গে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে তাকে অশালীন ভাষায় কথা বলে।

এক ঘণ্টা ময়মনসিংহ-সুতিয়াখালি রাস্তায় যানবহন চলাচল বন্ধ থাকার পর ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রভোস্ট। এ সময় ছাত্রীদের দাবি মানার আশ্বাস দিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হলে ফেরেন ছাত্রীরা।

ইত্তেফাক/নূহু