শহীদ দূরবীন ব্যান্ডের কর্ণধার ও ভোকালিস্ট, পাশাপাশি একক গান দিয়েও শ্রোতাদের কাছে জনপ্রিয় ‘এক জীবন’ খ্যাত এই সঙ্গীতশিল্পী। খুব বেশি না হলেও বছরজুড়ে সঙ্গীতে নিয়মিত তিনি।
চলতি মাসের প্রথম সপ্তাহে আসতে যাচ্ছে শহীদের নতুন গান ‘এতদিন কোথায় ছিলে’র মিউজিক ভিডিও। গানটিতে শহীদের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন স্বরলিপি। আর মিউজিক ভিডিওতে মডেল হিসেবে রয়েছেন অন্তু করিম ও দোয়েল।
হুমায়ুন বয়াতীর লেখা ও সুর আর নাসিম অনির সঙ্গীতায়োজনে গানটি তৈরি হয়েছে। ৫ এপ্রিলের মধ্যে ‘এতদিন কোথায় ছিলে’ গান ও ভিডিও উপভোগ করতে পারবেন দর্শক।
মিউজিক ভিডিও রিলিজ প্রসঙ্গে শহীদ বলেন, ‘এক জীবনে টু-এর পর আমার আর কোনো গানের মিউজিক ভিডিও রিলিজ পায়নি। বেশ লম্বা একটা বিরতি দিয়ে রোমান্টিক একটা দৃশ্যপট তুলে ধরা হয়েছে গানের মিউজিক ভিডিওতে। গানটির ভিডিও উপস্থাপনাতেও পরিচালক নতুনত্ব রেখেছেন। মানের দিক দিয়েও দর্শক ভালো কিছু পাবেন। আশা করছি ভালো কিছুই হবে।’
ইত্তেফাক/আনিসুর