আকস্মিক ইরাক সফরে ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ‍কুশনার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার আকস্মিকভাবে ইরাক সফর করেছেন। তার সঙ্গে গেছেন মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ মেরিন জেনারেল জোসেফ ডানফোর্ড।
 
ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, কুশনার নিজের চোখে ইরাকের পরিস্থিতিটা দেখতে চেয়েছিলেন এবং ইরাকি সরকারের প্রতি মার্কিন সমর্থন প্রদর্শন করতে চেয়েছেন। এর আগে গত ২০ মার্চ ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি ডোনাল্ড ট্রাম্পের দেখা করেন। 
 
সফর শেষে আবাদি বলেছিলেন, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আরো জোরালো মার্কিন সমর্থনের আশ্বাস পেয়েছেন তিনি। রয়টার্স।
 
ইত্তেফাক/সাব্বির