খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -----------খন্দকার মাহবুব

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্যতম আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, তার প্যারোলে মুক্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে প্যারোল নিয়ে যেসব বক্তব্য প্রকাশ করা হচ্ছে সেগুলো পরস্পরবিরোধী এবং সংশ্লিষ্ট আইনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক।

গতকাল সোমবার ইত্তেফাককে তিনি বলেন, দণ্ডিত খালেদা জিয়াও প্যারোলে মুক্তি পেতে পারেন। তবে সেক্ষেত্রে সরকারের সদিচ্ছা এবং খালেদা জিয়ার তা চাইতে হবে। তিনি বলেন, বিএনপির নীতিনির্ধারকরা এবং দলের স্থায়ী কমিটি যদি বেগম জিয়াকে পরামর্শ দেন আর সে পরামর্শ অনুযায়ী তিনি প্যারোলে যাবেন কী যাবেন  না, এটা সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত। তার সিদ্ধান্তের ওপর এটা নির্ভর করছে। তবে এনিয়ে আমরা তার সঙ্গে আলাপ করিনি।