মিশন ইমপসিবল ৬-এর শ্যুটিং হবে ভারতে। আর সেজন্য ভারতেও যাচ্ছেন বিখ্যাত হলিউড তারকা টম ক্রুজ। ভারতের পাশাপাশি লন্ডন, প্যারিস ও নিউ জিল্যান্ডে এই সিনেমার শ্যুটিং হবে বলে জানা গেছে।
ট্র্যাকিং বোর্ডের জেফ স্নেইডার টুইটারে এই খবর জানিয়েছেন। আগামী ২৭ জুলাই ২০১৮ সালে সিনেমাটি মুক্তি পাবে। একইসঙ্গে জানানো হয়েছে, জেরেমি রেনার এই সিনেমায় অভিনয় করছেন না।
এর আগে মিশন ইমপসিবল সিরিজের চতুর্থ কিস্তিতে একটি নেগেটিভ চরিত্রে ক্যামিও রোল করেছিলেন বলিউড অভিনেতা অনিল কাপুর।
হেনরি কাভিল ওরফে সুপারম্যান এই সিনেমায় রয়েছেন। এবং এবারে আরও বড় ধামাকার জন্য দর্শকরা তৈরি থাকুন, এখন থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রযোজক ডেভিড এলিসন।
Mission: Impossible 6 filming in London, India, Paris & New Zealand. Will be released in IMAX 3D on July 27, 2018. NO MENTION of Renner!
— Jeff Sneider (@TheInSneider) March 29, 2017
একইসঙ্গে তিনি জানিয়েছেন, টম ক্রুজ এই সিনেমায় স্টান্ট থেকে শুরু করে যা যা করেছেন তা এককথায় অবিশ্বাস্য। এমনটা আগে কখনও কেউ করেনি। এই সিনেমার জন্য গত একবছর ধরে ট্রেনিং করেছেন টম। পঞ্চম ভাগ 'রোগ নেশন' শেষ হওয়ার পর থেকেই এই সিনেমার প্রস্তুতি টম শুরু করে দিয়েছিলেন। আর এবারের ছবির অ্যাকশনের জন্য বেশিরভাগ লোকেশন হিসেবে ইন্ডিয়ার বিভিন্ন জায়গার কথেই ভাবছে অন্যতম প্রযোজক ও নায়ক টম ক্রুজ।
প্রসঙ্গত, মিশন ইমপসিবল নামে একটি মার্কিন টেলি সিরিজ হয়েছিল। সেটাকে ভিত্তি করেই এই সিরিজের এতগুলি সিনেমা তৈরি হয়েছে। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া মিশন ইমপসিবল সিনেমার প্রথম সিরিজ থেকেই এই সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন টম ক্রুজ। এমনকী এই সিনেমা সিরিজের অন্যতম প্রযোজকও তিনিই। ইন্ডিয়াটুডে।
ইত্তেফাক/রেজা