বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন
আজ ২ এপ্রিল বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৫৪ সালে তত্কালীন পাকিস্তান হাইকোর্টে আইনজীবী হিসেবে তার পেশাগত জীবনের সূচনা করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচারকার্যে অংশ নেন। ১৯৭৪ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন। তাঁকে ১৯৯৮ সালে মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান করা হয়।
আইনুল হক সোহেল
বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী, দৈনিক আলো প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক আইনুল হক সোহেলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ক্রীড়ানুরাগী আইনুল হক সোহেল বাংলাদেশ ফাউন্ড্রি ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বাদ জোহর বিসিক গুঞ্জন মেটাল চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আমিন লস্কর
বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্টের প্রাক্তন সভাপতি, এফবিসিসি আইয়ের সাবেক কর্মকর্তা এবং সার্ক চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাতা সদস্য, আমিন লস্করের আজ ২২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার একমাত্র মেয়ে সারওয়াত আমিন মরহুমের আত্মার শান্তি কামনায় সকলের দোয়া চেয়েছেন এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।