অনলাইনে মৃত স্বজনদের শ্রদ্ধা জানাচ্ছে চীনারা

চীনে মৃত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর জন্য লাখ লাখ মানুষ প্রস্তুতি নেয়া শুরু করেছে। এ সপ্তাহেই দেশটিতে পালিত হতে যাচ্ছে প্রাচীন কিং মিং (কবর খোঁড়া) উৎসব।
 
‘নির্বিচার সমাধি দিবস’ নামে পরিচিত এই শতায়ু উৎসবে ঐতিহ্যগতভাবে চীনারা প্রিয়জনদের কবরের স্থান পরিদর্শন করে বিভিন্ন আয়োজনের মাধ্যমে তা পালন করে থাকেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মৃত স্বজনদের শ্রদ্ধা জানানোর বিষয়টি অনেকটা হাই-টেক শৈলী গ্রহণ করেছে দেশটিতে।
 
এ বছর কর্মব্যস্ত ও সময় সচেতন শোকার্ত ব্যক্তিদের জন্য অভিনব পন্থায় বিশেষ শ্রদ্ধা প্রদর্শন সেবা চালু করেছে দেশটির নানজিং প্রদেশের একটি কবরস্থান, বেইজিং নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এছাড়া দেশটির ইউহুয়াতাই গঙদেউয়ান কবরস্থানের কর্মীরা জানাচ্ছেন যে, ‘আপনি যদি নিজে প্রিয়জনদের কবরে উপস্থিত না হতে পারেন, তাহলে আমরা অর্থের বিনিময়ে সেসব সমাধি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারি। এ সময় আপনি উইচ্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে তাতে শ্রদ্ধা জানানোর সকল কর্মকাণ্ড বাস্তবায়ন করতে পারেন।’
IMG0
এরমধ্যে দেশটির অনেকগুলো করবস্থানই অনলাইনে কবরের নম্বর সম্বলিত স্মারক পৃষ্ঠা তৈরি করেছে, যেখানে স্বজনেরা চাইলে ভার্চুয়াল মোমবাতি জ্বালিয়ে এমনকি ভার্চুয়াল উপহার প্রদান করে শ্রদ্ধা পরিশোধ করতে পারবে। রিপোর্ট সাংহাই ডেইলির।
IMG1
এপ্রিলের ৪ তারিখে শুরু হলেও প্রায় এক সপ্তাহ ধরে চলা এই উৎসব হঠাৎ ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ হয়ে গেলেও তাতে চীনাদের মোটেও কোনো মাথাব্যথা নেই। তারা এর বিপক্ষে যুক্তি দিচ্ছে যে, এর আগে এই উৎসবে প্রচুর পরিমাণে মোম, ধূপ ও কাঠ, কাগজ ও কাপড় পোড়ানো হতো, যা বায়ুদূষণের কারণ। তাই তারা শ্রদ্ধা জানানোর উত্তম পন্থা হিসেবে অনলাইনকেই বেছে নিয়েছে। এছাড়া বর্তমান সময়ের মূল্য অনেক বেশি বলেও জানিয়েছে তারা। বিবিসি।  
 
ইত্তেফাক/সেতু