চীনের উত্তরাঞ্চলীয় সাংহাই প্রদেশে বনের আগুন নেভাতে গিয়ে অগ্নিনির্বাপক দলের চার সদস্য প্রাণ হারিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানায়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাইগু এলাকার ওয়েনজিয়া-জহুয়াং গ্রামে সোমবার এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে কিং মিং (কবর খোঁড়া) উৎসব উপলক্ষে চেং নামের এক গ্রামবাসী তার এক আত্মীয়ের সমাধিতে কাগজের নোট পোড়াতে গেলে বনে আগুন ছড়িয়ে পড়ে। লোকটিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
উল্লেখ্য, চীনে চলতি বছর নির্বিচার সমাধি দিবস (টম্ব সুইপিং ডে) ৪ এপ্রিল পালিত হচ্ছে। এ দিনে সাধারণত পরিবারের মৃত সদস্যদের প্রতি ধূপ ধুনো ও কাগজের নোট পুড়িয়ে সম্মান জানানো হয়। ফলে প্রায়ই এ ধরণের অগ্নিকাণ্ড ঘটে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু