বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার দেশে ফিরেছেন। সফরকালে তিনি মালয়েশিয়া আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন করেন। সেখানে একটি অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বিমান বাহিনী প্রধানের নাম মালয়েশিয়ান আর্মড ফোর্সেস স্টাফ কলেজের হল অব ফেমে ১৩ তম ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান স্টাফ কলেজের ছাত্রদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি মালয়েশিয়ান আর্মড ফোর্সেস স্টাফ কলেজের কমান্ড্যান্ট এর সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। —আইএসপিআর।