পিংক স্টার নামের একটি হীরা হংকংয়ে বিশ্বরেকর্ড গড়ে ৭১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। ৫৯.৬ ক্যারেট ওজনের হীরাটি সোথেবিতে নিলাম শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায়।
এর আগে জেনেভাতে ৮৩ মিলিয়ন ডলারে বিক্রি হলেও ক্রেতা খেলাপি হয়ে যান। এর আগের রেকর্ডটি ছিল ওপেনহাইমার ব্লু নামে এক হীরা যেটি গত বছরের মে মাসে ৫০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। আফ্রিকার ডি বিয়ার খনি থেকে ১৯৯৯ সালে উত্তোলন করা হীরাটির দাম নিলামে শুরু হয় ৫৬ মিলিয়ন ডলার থেকে।
সোথেবি জানিয়েছে, হীরাটির ক্রেতা হংকংয়ের জুয়েলার বিক্রেতা প্রতিষ্ঠান চোও তাই ফুক জুয়েলারি। ‘সেভেন্টি সেভেন ডায়মন্ডস’ এর প্রধান আলেকজান্ডার ব্রেকনার বলেন, পাথরটি ব্যতিক্রম ও অসাধারণ। এটি খনি থেকে উদ্ধার হওয়া পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পিংক হীরা। এর রংটা অসাধারণ এবং এর আকারের কারণে এটি বিরল ও সুন্দর। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির