পাকিস্তানের লাহোরে আদমশুমারি কর্মীদের লক্ষ্য করে চালানো সন্দেহভাজন আত্মঘাতী হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন সেনা সদস্য রয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এছাড়া ভয়াবহ এ হামলায় অন্তত ২২ জন গুরুতর আহত হয়েছে বলেও জানান তারা। পুলিশ বলছে, গত ২০ বছরের মধ্যে দেশটিতে আদমশুমারির কাজে নিয়োজিত লোকদের উদ্দেশ্য করে হামলা চালানোর ঘটনা এই প্রথম।
ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে দেশটিতে ইসলামী জঙ্গিদের দ্বারা চালানো বেশ কয়েকটি আত্মঘাতী হামলার সঙ্গে এর কোনো যোগসূত্র থাকতে পারে। তবে এখনো এই হামলার দ্বায় স্বীকার করেনি কেউ। বিবিসি।
ইত্তেফাক/সেতু