অভিনেত্রী তকমাটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি: রাতশ্রী

 
কলকাতার মডেল-অভিনেত্রী রাতশ্রী দত্ত। সম্প্রতি অভিনয় করেছেন বাংলাদেশের তুখোড় সিনেমায়। পড়াশোনা শেষ করে সম্পূর্ণ ভিন্ন একটি ক্ষেত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন। আবার এ সবের পাশাপাশি তাঁর একটি সাংস্কৃতিক মননও রয়েছে।
 
২০১৪ সাল থেকেই মডেলিং-অভিনয় শুরু করেন। প্রথম ছবি রিলিজ হয় বাংলাদেশ থেকে। কেন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি যেহেতু মডেল হিসেবে কাজ করতাম, তাই এখানে অভিনয়ের সুযোগটা সেভাবে পাইনি। তাই বাংলাদেশ থেকে যখন প্রথম আমাকে ছবিটা অফার করে, যেহেতু গল্পটা ভাল ছিল আর আমি ভীষণ ভাবে অভিনয় করতে চাইতাম, তাই অফারটা আমি নিয়ে নিই।
 
রাতশ্রী আরো বলেন, ‘এই মুহূর্তে ওখানে যারা কাজ করছেন, শ্রাবন্তী বা পাওলি দাম, সবাই কিন্তু একটা ব্র্যান্ড নিয়ে গেছে ওখানে আর আমার ক্ষেত্রে ঠিক উল্টো। বলা যায় অভিনেত্রী তকমাটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি।’
 
অভিনয় ছাড়া রাতশ্রী সবচেয়ে বেশি ভালবাসেন রান্না করতে আর নাচ করতে। মন খারাপের সময়টা তার কাটে রান্না করে। খবর-এবেলা।
 
ইত্তেফাক/আনিসুর