স্বর্ণকিশোরীর পাশে নোবেল জয়ী কৈলাশ সত্যার্থী

 
শান্তিতে নোবেল জয়ী কৈলাশ সত্যার্থীর হান্ড্রেড মিলিয়ন ফর হান্ড্রেড মিলিয়ন’র সহযাত্রী হলো চ্যানেল আইয়ের স্বর্ণকিশোরী নেটওয়ার্ক। এই প্রচারণায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করবে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন।
 
১০ কোটি শিক্ষাবঞ্চিত মানুষের জন্য আমরা দশ কোটি এর বিশ্ব প্রচার অভিযানের অংশ হিসেবে ২ এপ্রিল গণস্বাক্ষরতা অভিযানের উদ্যোগে প্রচার অভিযানের উদ্বোধন করেন কৈলাশ সত্যার্থী। হাজির হন চ্যানেল আই কার্যালয়ে।
 
কৈলাশ সত্যার্থী বলেন, কিছু কিছু কাজ আমাকে আত্মবিশ্বাস ও সাহস বাড়িয়ে দেয়। ছেলে ও মেয়ে কিশোরদের উপর অত্যাচার, নিপীড়ন আমরা একসাথে প্রতিহত করব। এজন্য আমরা কোনো লিডারের অপেক্ষায় থাকব না। আমরা সম্মিলিতভাবে এটা প্রতিহত করব এবং বিজয়ী হব।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া ও ফাউন্ডেশনের বিভাগীয় প্রধানরা, আরো উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি প্রচার হবে ২২ এপ্রিল চ্যানেল আই’তে।
 
ইত্তেফাক/আনিসুর