আবু মোন্নাফ আল কিবরিয়াকে (তুষার) সভাপতি এবং কামরুল হাসান নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার বিকেল ৩টায় এ তথ্য জানানো হয়।
এ ছাড়া বাকি পাঁচজনকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। তারা হলেন-১.আফজাল হোসেন জয় ২.ফয়সাল আজম ফাইন ৩.রহমতুল্লাহ রনি ৪.নেয়ামতুল্লাহ ধ্রুব এবং আশিকুন্নাহার চৌধুরী টুকটুকি।
এর আগে মঙ্গলবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম সম্মেলন বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক জাকির হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি এম মোজাম্মেল হক, কোষাধ্যক্ষ আশিকুর রহমান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুনশি, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি প্রমুখ।
ইত্তেফাক/ইউবি