'মানবের সমাজ গড়তে চাই, দানবের নয়'

 
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, 'আমরা মানবের সমাজ গড়তে চাই, দানবের নয়। অন্ধকারের এসব শক্তির বিনাশে, তাদের রক্তবীজ নির্মূলে সংস্কৃতি চর্চাই বড় হাতিয়ার।'
 
'দেশে জঙ্গিবাদ নির্মূলে সংস্কৃতি চর্চা বাড়ানোর কোন বিকল্প নেই' উল্লেখ করে তিনি বলেন, 'আইন প্রয়োগকারী সংস্থা সমূহের একার পক্ষে জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয়, এই জন্য সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন।'
 
বুধবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা আবদুল আজিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এ কথা বলেন।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন, দেশ টিভির ডিএমডি আরিফুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেলুল কাদের, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/জামান