অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধে প্রস্তাব গৃহীত

স্বাধীন যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ বন্ধের প্রস্তাব গৃহীত হয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ)।
 
আইপিইউ’র কমিটিতে গত মঙ্গলবার খসড়া আকারে গ্রহণের পর আজ বুধবার সাধারণ অধিবেশেনে এটিসহ ১৮টি প্রস্তাব গ্রহণ করা হয়।
 
এই অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশের সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
 
বাংলাদেশ, ভারত, চীনসহ ৪৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।