হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের শক্তিমান অভিনেতা বিনোদ খান্না। মারাত্বক পানিশূন্যতার দরুণ অসুস্থতার কারণে গত শুক্রবার রাতে তাঁকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিনোদ খান্নার ছেলে রাহুল খান্না জানিয়েছেন, তাঁর বাবার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। খুব শিগগিরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
ভারতীয় সংবাদ সংস্থাকে রাহুল জানিয়েছেন, গত শুক্রবার শরীরে পানিশূন্যতার জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন বাবা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন উনি ভালো আছেন। খুব তাড়াতাড়ি বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবেন চিকিৎসকরা।
হাসপাতাল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন রাহুল। জানিয়েছেন, হাসপাতালের পক্ষ থেকে আলাদা করে যত্ন নেওয়া হয়েছিল রোগীর। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ভিনোদ খান্না আগের থেকে ভালো আছেন।
৫ যুগের বেশি ক্যরিয়ারে বিনোদ কমপক্ষে ১৪০ টি সিনেমায় অভিনয় করছেন। তার সর্বশেষ সিনেমা ‘এক থি রানি অ্যায়সি ভি’ ২ এপ্রিল মুক্তি পেয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/রেজা