ঝিনাইদহে দুই জামায়াত কর্মীসহ গ্রেফতার ৬৩

 
ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করে দুই জামায়াত কর্মীসহ ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলা ব্যাপী সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গেল বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে এক জামায়াতসহ ১৮জন, শৈলকুপা থেকে আটজন, হরিণাকুন্ডু থেকে আটজন, মহেশপুর থেকে ছয়জন, কালিগঞ্জ থেকে ১৫জন ও কোটচাঁদপুর থেকে এক জামায়াত নেতাসহ আটজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
 
ইত্তেফাক/কাউছার