স্ক্রিপ্টিং-এডিটিং শিখছেন সানি লিওন, কেন?

 
সানি লিওন বলিউডের আলোচিত অভিনেত্রী। স্কুল-কলেজের পড়াশুনার সেই বয়স পেরিয়েছে তার। তাই বলে কি স্কুলে যেতে নেই? নতুন করে পড়াশুনা করেছেন।
 
সিনেমা, আইটেম ডান্স সব পারেন। আবারো স্কুলে যেতে চান তিনি। কী এমন ঘটনা ঘটেছে, যে আবার স্কুলে ভর্তি হতে চাইলেন সানি লিওন?
 
মূলত অভিনয়, নাচে হাত পাকিয়ে এবার একটু অন্যদিকে এগিয়ে যেতে চান হালের এই নায়িকা। সানির ইচ্ছা, চিত্রনাট্য-এডিটিংয়ে হাত দেবেন। তবে যেমন তেমন ভাবে নয়, রীতিমতো পড়াশোনা করে মাঠে নামতে চাইছেন সানি। 
 
আর সেই কারণেই স্ক্রিপ্ট রাইটিং এবং এডিটিং’র কোর্সে ভর্তি হতে চান অভিনেত্রী। হঠাৎ কেন এই ইচ্ছা? সানি জানান, বহু দিন ধরেই এই কোর্সটা করতে চাইছিলাম। অবশেষে সেই সুযোগ পেয়েছি। আমি খুবই উচ্ছ্বসিত। 
 
জানা গেছে, এই কোর্সটি করার জন্য লস অ্যাঞ্জেলসে পাড়ি দিয়েছেন নায়িকা। বলিউড লাইফ।
 
ইত্তেফাক/আনিসুর