সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীসহ আটক ৬৫

 
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীসহ ৬৫ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ২২ জন, কলারোয়া থানা থেকে ১০ জন, তালা থানা ছয়জন, কালিগঞ্জ থানা সাতজন, শ্যামনগর থানায় সাতজন, আশাশুনি থানা সাতজন, দেবহাটা থানায় তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে আটক করা হয়েছে। 
 
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,  আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কাউছার