বিরামপুরে সীমান্ত থেকে নারীসহ আটক ৫

 
বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। এব্যাপারে বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে এবং পুলিশ তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
 
জানা গেছে, বিরামপুর উপজেলার ভাইগড় বিজিবি ক্যাম্পের সদস্যরা বুধবার সীমান্তের খিয়ার মামুদপুর এলাকায় টহলকালে ২৯১/১ পিলারের পাশ দিয়ে কয়েকজন লোক ভারতের দিকে যাওয়ার চেষ্টাকালে বিজিবি তাদের ধাওয়া করে। এসময় বিজিবি বিরামপুর উপজেলার খিয়ার মামুদপুর গ্রামের শ্যামল (৫০), দিনাজপুরের কাহারোল উপজেলার মির্জাপুর গ্রামের ধনেশ রায় (২৫), ডহচী গ্রামের অতুল রায় (৬০) ও অনিলা রাণী (৫০) এবং বীরগঞ্জ উপজেলার বগড়বাড়ী গ্রামের মতিবালা বর্মণকে (৫০) আটক করে। 
 
বিনা পাসপোর্টে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তাদের নামে থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/কাউছার