ভিয়েতনামে নৌকাডুবিতে ৩ ছাত্রের প্রাণহানি

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় বাক লিউ প্রদেশে বৃহস্পতিবার সকালে নৌকাডুবিতে তিন ছাত্রের প্রাণহানি ঘটে। ডং হাই জেলার মাছ ধরার বন্দর গানহ হাওয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।
 
জেলা পুলিশ জানায়, ১৬/১৭ বছর বয়সী তিন স্থানীয় ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বন্দর থেকে প্রায় ৫শ’ মিটার দূরে শক্তিশালী ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। বন্দরে বার্ষিক ঐতিহ্যবাহী এক উৎসবে যোগ দিতে তারা নৌকাটি ভাড়া করে। সিনহুয়া।
ইত্তেফাক/সাব্বির