বগুড়ার গাবতলী মডেল থানার আত্মহননকারী ওসি আ ন ম আবদুল্লাহ আল হাসানের সাবেক স্ত্রী রুমানা আকতার মিতুকে পাঁচ দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা মিতুকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ড চান। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে আগামী রবিবার শুনানির দিন ধার্য করেন।
বৃহস্পতিবার দুপুরে তদন্তকারী কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ওসি আ.ন.ম আবদুল্লাহ আল হাসান গত ২৯ মার্চ সকালে গাবতলী থানা কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর আগে তিনি ডিউটি অফিসারের কাছে প্রথম স্ত্রী রাজিয়া সুলতানা রোজীকে দেওয়ার জন্য একটি চিঠি ও চাবি দিয়ে যান। ওইদিন রাতে রোজী গাবতলী থানায় তার স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাবেক স্ত্রী মিতুসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।