লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

 
লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর খাসমহল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। নিহত একজন হচ্ছেন মোটরসাইকেল চালক মো. ইলিয়াছ প্রকাশ গুরা মিয়া (২৮)। তিনি উপজেলা সদরের সরকার পাড়ার অন্ধ হাফেজ আবদুল আলিমের পুত্র। নিহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ১৫/২০ জন আহত হয়েছে।
 
জানা যায়, কক্সবাজার অভিমুখী একটি বাস ঘটনাস্থলে অপেক্ষমাণ একটি মোটরসাইকেলসহ ও এক পথচারীকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ও পথচারী নিহত হন।