বরখাস্তের চারদিন পর বৃহস্পতিবার ফের পৌরসভার দায়িত্ব নিয়েছেন হবিগঞ্জের মেয়র জি কে গউছ।
দায়িত্ব গ্রহণকালে তাকে ফুল দিয়ে বরণ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। শুভেচ্ছা জানাতে এসেছিলেন দলীয় নেতাকর্মীরাও। জি কে গউছের মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে পৌরসভা কার্যালয়কে সাজানো হয় ফুল ও বেলুন দিয়ে। আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের।
দোয়া শেষে সাংবাদিকদের গউছ বলেন, 'আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। ২০০৪ সালে প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েই পৌরসভার উন্নয়নে কাজ শুরু করি। কিন্তু আমি বার বার বাধার সম্মুখীন হয়েছি। ফলে পৌরসভাকে আমি সাজাতে পারিনি। আমি যখনই কাজ শুরু করি তখনই চক্রান্তকারীরা আমার পেছনে লেগে যায়।'