মূত্রাশেয়র ক্যান্সারে আক্রান্ত বিনোদ খান্না

জনপ্রিয় প্রবীণ অভিনেতা এবং সংসদ সদস্য বিনোদ খান্না মূত্রাশয়ের ক্যান্সারে ভুগছেন। চিকিৎসার জন্য তিনি ইতিমধ্যে হাসপাতালে কাটিয়েছেন কিছু সময়। নিয়মিত চিকিৎসা চলছে তার।

বিনোদ খান্নার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে শুভকামনা চাওয়া হয়েছে যেন তিনি এ চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন।

উল্লেখ্য, বিনোদ খান্না অভিনয় জীবনে দারুন জনপ্রিয় ছিলেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘মেরে আপনে’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘ইমতিহান’, ‘ইনকার’, ‘অমর, আকবর, অ্যান্থনি’ ‘লাহু কে দো রঙ’, ‘কুরবানি’, ‘দয়াবান’, ‘জুর্ম’ উল্লেখযোগ্য।

ইত্তেফাক/নূহু