উপজেলার কুড়াই খালের উপর ব্রিজ নির্মাণ হলেও সংযোজ সড়ক না থাকায় স্থানীয়দের দুর্ভোগ রয়েই গেল। উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাড়েউড়া-দৌলতপুর সড়কে ২৬ লাখ ২ হাজার ৩৬ টাকা ব্যয়ে ওই ব্রিজটি নির্মাণ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়কে মাটি না থাকায় ব্রিজটি কোনো কাজে আসছে না। শীতকালে বেড়িবাঁধ দিয়ে অতি কষ্টে যাতায়াত করতে পারলেও বর্ষাকালে দুর্ভোগের শেষ নেই। দৌলতপুর-তিয়শ্রী সংযোগ সড়কটি এই এলাকার অর্ধলক্ষ লোকের যোগাযোগের সহজ মাধ্যম। উপজেলা সদরসহ পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলা ও কিশোরগঞ্জ জেলার সাথে এ সড়ক দিয়ে যোগাযোগে ১৫ কিলোমিটার দূরত্ব কমে। ফলে এ পথে প্রতিদিন মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা দিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য লোকজন যাতায়াত করে।
উপজেলা ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, চল্লিশ দিনের কর্মসূচি অথবা যে কোনো একটি প্রকল্পের মাধ্যমে এ্যাপ্রোচে মাটি ফেলার ব্যবস্থা করা হবে।
ইত্তেফাক/নূহু