নড়াইলে সাত মাদক ব্যবসায়ীসহ আটক ৩৪

 
নড়াইল পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে সাত মাদক ব্যবসায়ীসহ ৩৪জনকে আটক করেছে পুলিশ।
 
জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানাগেছে, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নড়াইল সদর থানার পুলিশ ১২জন, লোহাগড়া থানার পুলিশ পাঁচ মাদক ব্যবসায়ীসহ ১১জন, কালিয়া থানার পুলিশ ছয়জন এবং নড়াগাতি থানার পুলিশ পাঁচজনকে আটক করে।
 
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় আটক ৩৪জনের মধ্যে সাত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা করা হয়েছে।