কসবায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া কসবা রেলওয়ে স্টেশনের সামনে শুক্রবার  ট্রেনের নিচে ঝাপ দিয়ে খাদিজা আক্তার (১৮) এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
 
দুপুরে সিলেটগামী পাহাড়িকা ট্রেনের নিচে ঝাপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। খাদিজা চারগাছ গ্রামের সেলিম হাজারির কন্যা। তিনি চারগাছ কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। চারগাছ বাজারে তার একটি পার্লার রয়েছে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।  
 
ইত্তেফাক/ইউবি