কেন্দ্রীয় ১৪ দলের এক সভা আগামীকাল শনিবার। সকাল সাড়ে এগারোটায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের সর্বশেষ বিদ্যমান আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা করা হবে।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। -বাসস
ইত্তেফাক/কাউছার