গণিত ভীতি দূর করতে ও গণিতকে জনপ্রিয় করতে শুক্রবার টাঙ্গাইলের ভূঞাপুরে গণিত উৎসব অনুষ্ঠিত হয়।
ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘ এ গণিত উৎসবের আয়োজন করে। তিনটি ক্যাটাগরিতে এ গণিত উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিজ্ঞান ও গণিতের খুঁটিনাটি বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়। প্রাইমারি ক্যাটাগরিতে ৩০৫ জন, জুনিয়র ক্যাটাগরিতে ২৩২ জন ও সেকেন্ডারি ক্যাটাগরিতে ১৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ। পরীক্ষায় অংশগ্রহণকারী ৭১৫ জন ক্ষুদে গণিতবিদের মধ্যে ৪৫ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্ত তিন শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযুদ্ধের গবেষক শফি উদ্দিন তালুকদার।
ইত্তেফাক/ইউবি