কবি সাযযাদ কাদিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 
বীর মুক্তিযোদ্ধা, কবি, লেখক, সাহিত্যিক ও সাংবাদিক সাযযাদ কাদিরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। শুক্রবার বাদ জুমা তার নিজ বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার মৌলভীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। 
 
জানাজা শেষে সামাজিক গোরস্থানে তাকে শায়িত করা হয়েছে। জানাজার আগে তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদত হোসেন কবির, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন। 
 
এছাড়া উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, দেলদুয়ার প্রেস ক্লাব ও মৌলভীপড়া সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 
 
এর আগে টাঙ্গাইলে একাধিক জানাজা শেষে বিন্দুবাসিনী সরকারী উচ্চ বিদ্যালয়ে টাঙ্গাইল জেলা পরিষদের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
 
ইত্তেফাক/কাউছার