শিবগঞ্জে জাল টাকা ব্যবসার মূলহোত আটক

শিবগঞ্জে জাল টাকা ব্যবসার অন্যতম মূলহোতা সাবান আলিকে (৪০) বিশেষ ক্ষমতা আইনে আটক করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার এসআই আব্দল সালাম জানান, গত বছর ৪৯নং মামলার আসামি ও দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামের আলহাজ তাজামুল হক তাজুর ছেলে সাবান দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট বাজারে একটি রুটির দোকান হতে আমার নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে। সোমবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে  সাবান দীর্ঘদিন যাবত জাল টাকাসহ বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত।

ইত্তেফাক/আরকেজি