অভিনয়ের প্রতি ভালোবাসা থাকাটা জরুরি: দিলারা জামান

 
‘অনেকেই এ মাধ্যমে এসে দেখি অল্প সময়ে জনপ্রিয়তা পেতে চায়। সেক্ষেত্রে তারা সাংবাদিকদের কাছ থেকেও এক ধরনের সহযোগিতা পায়। আসলে সত্যি করে বলতে কি অনেকের মধ্যেই অভিনয়ের প্রতি ভালোবাসাটা কম দেখি। এটাও ঠিক তারা আসলে স্থায়ী না। তারা আসবে আবার চলেও যাবে। অভিনয়ের প্রতি ভালোবাসা থাকাটা জরুরি। চেহারার যে সৌন্দর্য সেটি মানুষের মনে বেশিদিন দাগ কাটতে পারে না। স্থায়ীও হয় না। যারা এখনো আমাদের কাছে স্মরণীয় তারা কিন্তু সৌন্দর্যের জন্য নয়, অভিনয়ের জন্যই তারা স্মরণীয়।’
 
তরুণদের অভিনয় প্রসঙ্গে এমনটাই বললেন গুণী অভিনেত্রী দিলারা জামান।
 
ইত্তেফাক/আনিসুর