ময়মনসিংহের ভালুকায় শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আজ শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হাজীর বাজারে এ ঘটনা ঘটে।
ভালুকা থানার ওসি মামুন অর রশিদ জানান, আজ সকাল ৮টার দিকে হাজীর বাজার নামক স্থানে একটি বাস রাস্তার উপর উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হন ১০ জন। শ্রমিক ভর্তি বাসটি ভালুকা থেকে মাস্টারবাড়ী ক্রাউন গার্মেন্টস এ যাচ্ছিল।
ইত্তেফাক/কাউছার