‘সার্বভৌমত্ববিরোধী কোনো চুক্তি মানুষ মেনে নেবে না’

সার্বভৌমত্ববিরোধী কোনো চুক্তি দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখুরী ডি-হাটে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
 
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তিস্তা নদীর পানিসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সীমান্ত হত্যা বন্ধ করা এবং বাণিজ্য বাধা অপসারণ করা। এগুলোর সমাধান না হলে প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা কোনোটাই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি দেশের মানুষ মেনে নেবে না।
 
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি বিএনপির ৩ নেতাকর্মীর কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
 
ইত্তেফাক/ইউবি