ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা খাতে ৫০০ মিলিয়ন ডলারের লাইন অব ক্রেডিটসহ চারটি প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা কাঠামো, ভারত ডিফেন্স সার্ভিস, ওয়েলিংটন (নিলগিরিস) ও ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ,ঢাকা (মিরপুর) এর মধ্যে কৌশলগত ও ব্যবস্থাপনা সহযোগিতা বৃদ্ধি।
এছাড়া জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও কৌশলগত সহায়তার জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজ, ঢাকা ও ন্যাশনাল ডিফেন্স কলেজ, নয়াদিল্লীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
এই চুক্তিগুলো স্বাক্ষর করেছেন ভারতের প্রতিরক্ষা সচিব ও প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফট্যানেন্ট জেনারেল মো. মাফফুজুর রহমান। বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে ৫০০ মিলিয়ন ডলার লাইন অব ক্রেডিট দেয়ার প্রস্তাব দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আড়াই ঘণ্টার বৈঠক শেষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
বিস্তারিত আসছে.....