বেনাপোলে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

 
বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারপোতা এলাকা থেকে একটি নাইন এমএম পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আব্দুল্লাহ (২৪) নামে এক সন্ত্রাসিকে আটক করেছে পুলিশ। আটক আব্দুল্লাহ ওই গ্রামের মুনসুরের ছেলে।
 
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, শুক্রবার রাত ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার এসআই সুজিত ও মতিয়ার রহমান বারপোতা এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহজনক ভাবে আব্দুল্লাহকে আটক করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। আব্দুল্লাহ একজন চিহ্নিত সন্ত্রাসী। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।