জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্তিতে হতভম্ব অক্ষয়-সোনম

দুই দশকের বছরের বেশি বলিউডে কাটিয়ে দিয়েছেন। বক্স অফিসে রয়েছে একের পর এক সুপার ডুপার হিট ছবি। তাঁর অভিনয় ক্ষমতা নিয়েও প্রশ্নের অবকাশ নেই। কিন্তু দীর্ঘ কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কার জিতলেন অক্ষয় কুমার।
 
দঙ্গলের মত মেগাহিট ছবির বাজারেও অক্ষয়ের রুস্তমকে আলাদা করে চোখে পড়েছে বিচারকদের, তাঁকে সেরা নায়কের পুরস্কারে সম্মানিত করেছেন তাঁরা। একইভাবে জুরিরা বিশেষভাবে উল্লেখ করেছেন সোনম কাপূরের নাম, তাঁর নীরজা ছবির জন্য। নীরজা সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে।
 
 
অক্ষয় - সোনম দু’জনেই এই খবরে অভিভূত। এখন তাঁরা প্যাডম্যান ছবির শ্যুটিং করছেন। সোনম পোস্ট করেছেন এই ছবিটি। নীচে লিখেছেন,‘কে ভেবেছিল এমন হবে!’
 
 
এদিকে অক্ষয়ের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তিতে সবচেয়ে বেশি খুশি স্ত্রী টুইঙ্কেল খান্না। সারাজীবন পরুস্কারের জন্য অক্ষয়কে খোটা দিয়ে এলেও এবার কিন্তু নায়কের প্রশংসাই করেছেন তিনি।
 
ইত্তেফাক/রেজা