সিদ্ধিরগঞ্জে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের টাকা, মোবাইল চুরি

সিদ্ধিরগঞ্জে এক মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের নগদ টাকা ও মোবাইল ফোন চুরি হয়েছে। গতকাল সোমবার আছর নামাজের পর হতে মাগরিবের আগ মুহূর্তে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া বায়তুস সালাম জামে মসজিদের তিনতলায় এ ঘটনা ঘটেছে। মসজিদের মতো জায়গায় দিনের বেলায় এই চুরির ঘটনায় স্থানীয় মুসল্লিসহ এলাকাবাসী বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

ইমাম সোলায়মান আশরাফ বলেন, আমি প্রায়ই মাদকসেবীদের বিরুদ্ধে ওয়াজ করি। তারাই এ কাজ করে থাকতে পারে।