নিজের বাল্যবিয়ে বন্ধ করলো সোনিয়া

 
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের সহায়তায় নিজের বাল্যবিয়ে বন্ধ করলো সোনিয়া (১৩)।
 
জানাযায়, উপজেলার বৈলর বাঁশকুড়ি গ্রামের কাঠমিস্ত্রি আনিছুর রহমান মেয়ে সোনিয়ার অমতে আসছে শুক্রবার ভালুকা উপজেলার অষ্টম শ্রেণির ছাত্র ও লরি চালক সেলিমের সঙ্গে বিয়ে ঠিক হয়।
 
সোনিয়া ত্রিশাল উজানপাড়া এতিম খানা আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বিয়ের বয়স হয়নি, সোনিয়া আরো লেখাপড়া করবে বলে  তার বাবাকে বিয়ে বন্ধ করতে বললেও বন্ধ না করে বিয়ের দিন ঠিক রেখে শনিবার গায়ে হলুদের আয়োজন করে। এ কথা জেনে সোনিয়া শুক্রবার রাতে মাদ্রাসা শিক্ষক আবুল মুনসুরকে মোবাইল ফোনে বিষয়টি জানায় এবং বিয়েটি আটকানোর জন্য অনুরোধ করে।
 
শনিবার সকালে শিক্ষক আবুল মুনসুর সোনিয়ার বাড়ি থেকে সোনিয়াকে মাদ্রাসায় নিয়ে আসেন। পরে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গনির মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনকে অবগত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়ার বাবা ও তার পরিবারের লোকজনকে বিয়ে বন্ধের ব্যবস্থা করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন স্থানীয় সাংবাদিক ও শিক্ষকদের সামনে সোনিয়ার লেখাপড়ার সমস্ত দায়িত্ব নেন এবং সোনিয়াকে দুই সেট থ্রি-পিস উপহার দেন।