মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের টেটামারা গ্রামে জালিল খাঁ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ওই এলাকার ভূট্টা খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।জলিল খাঁ সিঙ্গাইর উপজেলার নয়াবাড়ি গ্রামের হান্নান খাঁর পুত্র। তাকে কুপিয়ে বা গুলি করে হত্যার পর লাশ ভুট্টা খেতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করেছে স্থানীয়রা।
মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিবুল্লাহ সরকার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি