ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর এইচ এস সি পরীক্ষায় নকলে সহায়তার অপরাধে ড. রওশন আলম কলেজের সমাজ কর্ম বিভাগের প্রভাষক কেএম কায়সার আহম্মেদ (৪০), জগন্নাথপুর গ্রামের মো. রিয়াজ হোসেন(২৫) এবং ফরদাবাদ গ্রামের নূর মোহাম্মদকে (২২) শনিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২ বছর করে কারাদণ্ড প্রদান করেন।
জানা গেছে যে, শনিবার সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এইচ এসসি পরীক্ষার ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে বাইরে থেকে রিয়াজ ও নূর মোহাম্মদ মুঠোফোনের মাধ্যমে নকল সরবরাহ করেন পর্যবেক্ষক প্রভাষক কেএম কায়সার আহম্মেদের নিকট। বিষয়টি টের পেয়ে সহকারী কমিশনার (ভূমি) এদের মুঠোফোন জব্দ করে আসামিদের সাজা প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রের ভিতর প্রশ্নপত্র থেকে মুঠোফোন ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসের দায়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেয়া হয়।
ইত্তেফাক/রাফাত