‘আমার চেষ্টা থাকে নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার’

 
পহেলা বৈশাখ ঘিরে এখন ছোটপর্দার তারকাদের ব্যস্ততাটা একটু বেশি। প্রতিবছরের মতো এবারো বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে অনেকগুলো বিশেষ নাটক। সেই তালিকায় রয়েছে তরুণ অভিনেতা তৌসিফ মাহবুবের নাটকও।
 
এবার তিনি দুটি বিশেষ নাটকে কাজ করছেন। এরমধ্যে ১টিতে তার সহ-অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। 
 
তৌসিফ বলেন, ‘এই নাটকটির গল্প অনেকটাই ভিন্ন। দুই প্রজন্মের অভিনয়শিল্পীকে নিয়ে এমন গল্পে আমি আগে কখনো কাজ করিনি। তাই এই নাটকটি পহেলা বৈশাখে আমার জন্য বিশেষ কিছু।’
 
বর্তমান সময়ে বাজেট স্বল্পতার মাঝে নাটকের গল্পের গণ্ডিও ছোট হয়ে এসেছে। এই অবস্থায় ভালো অভিনয়ের জায়গাটা কতটুকু থাকে?
 
এমন প্রশ্নে উত্তরে তৌসিফ আরো বলেন, ‘আমার চেষ্টা থাকে নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার। আসলে এখন যে অবস্থা এরমধ্যে স্বল্প বাজেটের নাটকে বড় গণ্ডির গল্প নির্মাণ করা সম্ভব নয়। তাই এরমধ্যেই নিজের সেরাটা দিয়ে কাজ করার চেষ্টা করি।’
 
তৌসিফ এছাড়াও ব্যস্ত আছেন বেশ কয়েকটি ধারাবাহিক নাটক নিয়ে।
 
ইত্তেফাক/আনিসুর