‘রৌদ্রছায়া’য় মেতে আছেন নিরব-আইরিন

 
অভিনেতা নিরব হোসেন সম্প্রতি কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে শুটিং করলেন ‘হৃদয় জুড়ে’ সিনেমায়। ওই কাজ শেষ হতে না হতেই নতুন সিনেমা নিয়ে ব্যস্ত নিরব। এবার তার নতুন সঙ্গী আইরিন।
 
আইরিন’কে নিয়েই বর্তমানে অবস্থান করছেন সিলেটে। প্রথমবারের মতো নিরব-আইরিনের জুটি দেখা যাবে পর্দায়। ছবির নাম ‘রৌদ্রছায়া’।  এর পরিচালক বুলবুল জিলানী।
 
নিরব বলেন, গতমাসের ২৫ তারিখ মূলত শুটিং শুরু হয়েছে, এরপর থেকে চলছে, আগামী ২২ এপ্রিল পর্যন্ত শুটিং হবে। এরপর গানের শুটিং করা হবে।
IMG0
সিনেমার গল্প নিয়ে নিরব বলেন, গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের, তার পরবর্তী কয়েক বছর এবং বর্তমান সময়কে ঘিরে। এই তিন প্রেক্ষাপটে চমৎকার একটি কাহিনী দেখবেন দর্শক।
 
অন্যদিকে সিনেমার নায়িকা আইরিন বলেন, আমি যে ধরণের চরিত্রে অভিনয় করছি সেটা একেবারেই নতুন। নতুন লুকেও দর্শকরা বৈচিত্র্য পাবেন।
 
নিরব-আইরিন ছাড়াও রৌদ্রছায়া’য় আরো অভিনয় করছেন আবুল কালাম আজাদ, সুষমা সরকার প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর