পরিবার পরিকল্পনা অধিদফতরের গুদামের আগুন নিয়ন্ত্রণে

 
রাজধানীর মহাখালী এলাকায় পরিবার পরিকল্পনা অধিদফতরের একটি গুদামে ছড়িয়ে পড়া আগুন আজ রবিবার ভোরে নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দিবাগত রাত ১২টা ২৯ মিনিটে ছড়িয়ে পড়া ওই আগুন রবিবার ভোর তিনটার দিকে নিয়ন্ত্রণে আসে।
 
ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক (ডিএডি) আনোয়ার হোসেন আজ ভোরে এ কথা জানান। তিনি বলেন, গুদামে রাসায়নিক থাকায় আগুন নেভাতে বেশি সময় লেগেছে। আগুনে বিপুল পরিমাণ জন্মনিরোধক উপাদান ভষ্মীভূত হয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। -বাসস
 
ইত্তেফাক/কাউছার