আফগানিস্তানে বিমান হামলায় ১৮ জঙ্গি নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের দৃশত-এ-আর্চি ও চারদারা জেলায় শনিবার রাতে তালেবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ১৮ জঙ্গি নিহত হয়েছে। প্রাদেশিক সেনা মুখপাত্র আব্দুল খলিল রবিবার এ কথা জানান।
 
ওই কর্মকর্তার মতে, এই অভিযানে তালেবানের একজন প্রধান কমান্ডার মৌলভী ওয়াহিদুল্লাহ্ নিহত হন। উল্লেখ্য, মার্কিন বাহিনী প্রায়ই আফগানিস্তানের জঙ্গি কবল এলাকাগুলোতে হামলা চালায়।
 
মৌলভী ওয়াহিদুল্লাহ্ চারদারা জেলার ভারপ্রাপ্ত গভর্নর ছিলেন। তার মৃত্যু কুন্দুজ প্রদেশে তালেবানদের জন্য একটি বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা দিতে পারে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সাব্বির