সালথায় আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫

 
ফরিদপুরের সালথা এলাকায় প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন।
 
রবিবার সকালে উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের নারানদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
জানা গেছে, এলাকার প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় এমপির ছেলে আয়মন আকবর চৌধুরীর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে এদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রবিবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
 
সালথা থানার ওসি একে এম আমিনুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকার পরিবেশ এখন শান্ত।
 
ইত্তেফাক/জামান