সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শাবিতে মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 
 
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, গণিত বিভাগের অধ্যাপক আশরাফ উদ্দিন, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ ড. শরদিন্দু ভট্টাচার্য, শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মুহিবুল আলম প্রমুখ। 
 
এছাড়া মানববন্ধনে শাবিতে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
 
উল্লেখ্য, গত শনিবার রাতে শাবি ক্যাম্পাসে এই দুই সাংবাদিকের ওপর হামলা চালায় শাবি ছাত্রলীগের অনুসারীরা।
 
ইত্তেফাক/ইউবি